মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পাস করেই গুগলে চাকরি চুয়েটছাত্র ইয়ামিনের

প্রযুক্তি ডেস্ক :

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য গ্র্যাজুয়েট ইয়ামিন ইকবাল।

ইয়ামিন ইকবাল চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের ‘১৪ ব্যাচের শিক্ষার্থী। এ বছরের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি স্নাতক ডিগ্রি শেষ করেন।

২৬ নভেম্বর গুগলের নিয়োগপত্র হাতে পেয়েছেন ইয়ামিন। শিগগিরই তিনি তাইওয়ানের উদ্দেশে দেশত্যাগ করবেন। এবং আগামী বছরের ৩ ফেব্রুয়ারি গুগলে যোগদান করবেন বলে জানিয়েছেন।

এ অর্জনের পেছনে কোন দক্ষতাকে গুগল প্রাধান্য দিচ্ছে বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে ইয়ামিন ইকবাল জানান, তাৎক্ষণিকভাবে ভাইভার সঠিক উত্তর এবং সফলভাবে প্রোগ্রামিংয়ের সমস্যা সমাধানই তাঁর নিয়োগ পাওয়ার কারণ হতে পারে।

ইয়ামিন ইকবাল বিশ্ববিদ্যালয়জীবনে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় সফল হয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০