সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রেমিকা অন্তঃসত্ত্বা, প্রেমিক কারাগারে

আকাশবার্তা ডেস্ক :

গত পাঁচ বছর ধরে মো.ইউছুফ হোসেনের (২৫) নামের এক যুবকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সম্পর্ক চলাকালীন তার সঙ্গে দৈহিক মেলামেশা হয় বহুবার। এর ফলে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। কিন্তু সে আমাকে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। আমার পেটে তার সন্তান সেটাকে সে অস্বীকার করছে। এমনই একটি ঘটনা ঘটেছে চাঁদপুর হাজীগঞ্জ উপজেলায়।

এ ঘটনার পর প্রেমিকা মুন্নী আক্তার (১৯) গর্ভে সন্তান নিয়ে প্রেমিক মো.ইউছুফ হোসেনের (২৫) নামে থানায় অভিযোগ করেন। ওই প্রেমিককে ধরে পুলিশ চাঁদপুর আদালতে পাঠায়। পরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আদালত ইউছুফকে কারাগারে রাখার নির্দেশ দেন।

ইউছুফ হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আবু তাহের মিজির ছেলে। মুন্নী আক্তার ৭নং বড়কূল ইউনিয়নের প্রত্যাপপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে। বুধবার রাতে প্রেমিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মাতৈন মিজি বাড়ি থেকে ইউছুফকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগে মেয়েটি উল্লেখ করেন, গত ৫ বছর আগে ইউসুফ হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ হসপিটালে দায়িত্বরত থাকা অবস্থায় মুন্নী সঙ্গে পরিচয় হয়। সেই থেকে বিয়ের প্রলোভনে যোগাযোগ রাখতো। এখন বিয়ে করতে রাজি না হওয়ায় আইনের আশ্রয় নেয়া হয়েছে।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে প্রেম ছিল। এখন মেয়েটি দেড় মাসের অন্তঃসত্ত্বা। মেয়ের অভিযোগে ছেলেকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930