বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শিক্ষিকার নাগিন নাচে বরখাস্ত শিক্ষক! (ভিডিও)

এক্সক্লুসিভ ডেস্ক :

এবার শিক্ষকদের ট্রেনিং চলাকালে কয়েকজনের (শিক্ষক) নাগিন ড্যান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ফেঁসে যাচ্ছেন তিন শিক্ষক!

বুধবার (২৭ নভেম্বর) ভারতের রাজস্থানের জালোরে একটি টিচার্স ট্রেনিং সেন্টারে এই ঘটনাটি ঘটেছে।

প্রথমে এ নিয়ে অনেকেই হতবাক হলেও পরে বিষয়টি নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন। এ ঘটনায় এরই মধ্যে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুই শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ সন্তুষ্ট না হলে বাকি দুজনও বরখাস্ত হতে পারেন বলে জানা গেছে।

ওই ভিডিওতে দেখা গেছে, এক নারী শিক্ষক শ্রেণিকক্ষের মেঝেতে নাগিন হয়ে ফণা তুলছেন। অপর এক শিক্ষক হাতের রুমালকে বীণ বানিয়ে বাজানোর অভিনয় করছেন। তার বীণে সেই শিক্ষিকা নাচছেন। কখনো ছোবল দিতে উদ্যত হয়েছেন। অন্যরা পুরো বিষয়টি উপভোগ করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার জালোরে শিক্ষকদের একটি ট্রেনিং চলাকালে বিরতিতে একঘেয়েমি দূর করতে নাগিন ড্যান্সে অংশ নেন তিন শিক্ষক। তাদের মধ্যে একজন ছিলেন ওই ট্রেনিংয়ের প্রধান ট্রেনার।

আর ওই ধরণের ভিডিওটি ভাইরাল হওয়াই তিন শিক্ষকের জন্য কাল হয়ে দাঁড়াল। আচরণবিধি ভঙ্গের অভিযোগে ট্রেনারকে বরখাস্ত করেছে জালোরের জেলা শিক্ষা অধিদফতর।

এ বিষয়ে জালোরের জেলা শিক্ষা কর্মকর্তা অশোক রোয়েশ্বল বলেন, যে শিক্ষক নাগিন ড্যান্সের আয়োজনে ছিলেন, আমরা তাকে বরখাস্ত করেছি। নাচে অংশ নেয়া অন্য দুই শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছি। তাদেরকে সতর্ক করা হয়েছে।

তবে অন্য দুজনকে বরখাস্ত না করে সতর্ক কেন করা হলো? এমন প্রশ্নে তিনি ভারতীয় গণমাধ্যমকে জানান, ওই দুজন একেবারেই নতুন। হয়তো নিয়ম ঠিকমতো জানেন না। তাই তাদের সুযোগ দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, নাচে কোনো ক্ষতি নেই, কিন্তু আচরণবিধি তো মানা উচিত। একজন ট্রেনার এমনটা করলে কীভাবে ট্রেনিং চলবে? এদিকে নাচের কারণে শিক্ষকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ায় শিক্ষা অধিদফতরের কঠোর সমালোচনা করেছেন ওই জেলার বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষকরা। এ নিয়ে নানা প্রশ্ন করছেন তারা।

এদিকে সম্প্রতি দেশটির রাজস্থানে মাতাল বরের নাগিন ড্যান্স দেখে বিয়ে ভেঙে দিয়েছিলেন কনে। এবার প্রায় একই ধরণের কাণ্ড করলেন ওই শিক্ষকরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১