বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

শিল্পী আরমান আলিফ জেলে! (ভিডিও)

বিনোদন ডেস্ক :

তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ। সম্প্রতি তাকে দেখা গেল জেলখানার পোশাকে। এরপর থেকে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, কী কারণে জেলখানার পোশাকে আরমান আলিফ, আর কেনই বা তিনি জেলখানায়?

এর আগে, ‘অপরাধী’ গান গেয়ে প্রথম শ্রোতা মহলে দারুণ জনপ্রিয়তা পান এই শিল্পী।

এদিকে জেলখানা বা তার পোশাক নিয়ে প্রশ্ন করা হলে শিল্পী আরমান আলিফ জানান, সম্প্রতি তার ‘পুরান জেলখানা’ নামের একটি নতুন গানের ভিডিও প্রকাশিত হয়েছে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে আরমান আলিফের নতুন এই গানটি। এটির কথা লিখেছেন ও সুর করেছেন রিয়াজ। গানটির সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিন্নধর্মী একটি গল্পে নির্মিত হয়েছে ‘পুরান জেলখানা’র ভিডিও। গানটির দৃশ্যায়নও করা হয়েছে পুরান ঢাকার সেই আগের জেলখানায়। ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ রাসেল আবির। মডেল হয়েছেন সামিউল ইসলাম, মরশিয়া অথৈ, জন ও আরমান আলিফ নিজে।

আরমান আলিফ বলেন, এই গানটি যেমন ব্যতিক্রম, ভিডিওতেও সেই ব্যাপারটা রাখা হয়েছে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতারা ভিন্ন ধাঁচের এই গান-ভিডিও পছন্দ করবেন। আর ভিন্ন ধাচের গান বলে ভিন্ন আঙ্গিকে উপস্থিত হতে জেলখানার পোশাকে হাজির হয়েছি আমি।

https://www.youtube.com/watch?v=8CrT1k634Xs&feature=emb_logo

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১