সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নবজাতকের পেটে বাচ্চা!

এক্সক্লুসিভ ডেস্ক :

শিরোনাম পড়ে অবিশ্বাস্য হলেও এমনই একটি ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে। সেখানে মায়ের নবজাতক মেয়ে জন্মেছেই গর্ভে সন্তান নিয়ে! জন্মের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন টেবিলে। অপারেশন করে বাদ দেয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ।

চিকিৎসকেরা জানান, শিশুর জন্মের দুই মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, শরীরে দুইটি ভ্রূণ রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে সন্তান! যা সত্যিই বিরল।

জন্মের পরপরই সে কারণে নবজাতকের পেট থেকে বের করে আনা হয় ভ্রূণটি। যা অপরিণত অবস্থায় ছিল। মা তার ‘বিস্ময়’ কন্যার নাম রেখেছেন ইজমারা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভালো আছে ওই নবজাতক। শারীরিকভাবে একদম ফিট এবং ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তাকে কোনো ভোগান্তি পোহাতে হবে না।

বিস্ময়কর ঘটনা বটে! নবজাতকের পেটেও বাচ্চা! তা দেখে মাথায় হাত চিকিৎসকদের। হয়রান মা-বাবাও। যারা শুনবেন, তারাই বিস্ময়ে হাবুডুবু খাবেন এই প্রশ্ন তুলে, কী করে হসম্ভব? কিন্তু এমন অসম্ভব ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930