সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

অর্থ বাণিজ্য ডেস্ক :

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর)’ পদে নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে।
আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর বিকেল ৩টায়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জী এম আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই এমসিকিউ পরীক্ষাটি আগামী ৬ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে পরীক্ষার সময়েও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (এইও-টেলর) পরীক্ষার কেন্দ্র তালিকা ও সিট প্ল্যান পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্টদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930