সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মালিককে লেখা চোরের চিঠি, তুই খুব কিপটে

এক্সক্লুসিভ ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশের পরবেশ সোনি নামের এক ইঞ্জিনিয়ারের বাসায় চুরি করতে এসে কিছুই না পেয়ে তার উদ্দেশে লেখা একটি চিঠিতে চোর লিখে গেছে, তুই খুব কিপটে। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।

সোনি সপ্তাহের শুরুতে রাজ্যটির শাজাপুর জেলার আদর্শ নাগিন নগরে তার বাসায় ছিলেন না। এসময়  এক রাতে আসে চোর। অনেক কষ্টে সদর দরজা ভেঙে ঘরে ঢুকলেও চুরি করার মতো মূল্যবান কিছুই পায়নি চোর।

বৃহস্পতিবার কাজের লোক এসে দেখে বাসার জিনিসপত্র ছড়ানো-ছিটানো। ড্রয়িং রুমের কফি টেবিলে পড়ে আছে একটি চিঠি। এতে লেখা, তুই খুব কিপটে, দরজা ভাঙার পারিশ্রমিকও পেলাম না। রাতটাই বরবাদ হলো।

ইঞ্জিনিয়ার সোনি কাজের জন্য বাইরে অবস্থান করায় তার বাসার কাজের লোক বিষয়টি স্থানীয় পুলিশকে জানায়। চিঠিতে চোরের হাতের লেখা এবং সিসিটিভি ফুটেজ দেখে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930