সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পহেলা বৈশাখে তিন কনসার্টে এলআরবি

বিনোদন ডেস্ক :

পহেলা বৈশাখে সারাদিন কনসার্ট করবে দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি। আইয়ুব বাচ্চু জানালেন ‘প্রতি বছরই আমরা গানে গানে নববর্ষকে স্বাগত জানাই। এ বছরও সকাল, দুপুর, সন্ধ্যায় ৩টি কনসার্ট করবো ঢাকায়। গান গেয়েই সবার সাথে বৈশাখের প্রথম দিনটি পালন করবো আমরা।’

আজ পহেলা বৈশাখের সকালে এলআরবি প্রথম কনসার্টে পারফর্ম করবে চ্যানেল আই বৈশাখী উৎসবে। অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা চীন মৈত্রী সম্মেলনে। এরপর দুপুর ২টায় ব্যান্ডটি চলে যাবে ধানমন্ডির আবাহনী মাঠে। সেখানে কনসার্ট করে ধানমন্ডির জ্যাম পেরিয়ে যাবেন তারা বনানীতে।

সেখানে এলআরবি পারফর্ম করবে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উৎসবে। পরদিন এলআরবি আরেকটি কনসার্টে অংশ নিতে ঢাকার বাইরে যাবে বলে জানালেন আইয়ুব বাচ্চু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031