মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আসমা আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি যৌতুকের দাবিতে নির্যাতন আর স্বামীর ২য় বিয়ে সইতে না পেরে আত্মহত্যা করেছে আসমা। রোববার (০৮ ডিসেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে স্থানীয় কাফিলাতলী এলাকার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দুই বছর পূর্বে রায়পুর উপজেলার সাগরদী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে আব্দুল মালেকের সঙ্গে স্থানীয় কাফিলাতলী এলাকার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে আসমার বিয়ে হয়। বিয়ের পর শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন এবং ৫ লাখ টাকা নেয়ার অভিযোগ আসমার পরিবারের।

সর্বশেষ গত শনিবার শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। একই সঙ্গে বাবার বাড়িতে আসার পর স্বামী মালেক তার ২য় স্ত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে বলেও অভিযোগ নিহতের পরিবারের। তা সইতে না পেরে আসমা আত্মহত্যা করেছে বলে দাবি করেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের দাবি যৌতুকের দাবিতে নির্যাতন আর স্বামীর ২য় বিয়ে সইতে না পেরে আত্মহত্যা করেছে আসমা। যৌতুক দাবিতে নির্যাতন ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০