সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বন্ধুর মেয়ে চান, সালমানই হবেন স্বামী!

বিনোদন ডেস্ক :

৫৩ বছর বয়সী বলিউড ভাইজান সালমান খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতের বহু তরুণী। যাদের কেউ কেউ নায়কের বয়সের অর্ধেক। আবার কেউ তার মেয়ের বয়সী। এবার এমনই ইচ্ছার কথা গণমাধ্যমে এসে প্রকাশ্যে বললেন সালমান খানের মেয়ের বয়সী বন্ধুর মেয়ে অনন্যা পাণ্ডে।

তিনি বলেন, সালমান খানকে অনেক পছন্দ আমার। স্বামী হিসেবে এই নায়ককে খুব কাছে পেতে চাই। শুধু তাই নয়, কখনো যদি কারো সঙ্গে সম্পর্কে জড়াতে চান, তিনি হবেন সালমান খান।

সম্প্রতি ‘পতি পত্নী অউর ও’ সিনেমার প্রচারণার জন্য এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে গিয়েছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকর। যেখানে ভবিষ্যতে যদি কখনও স্বামী হিসেবে কাউকে দেখতে চান, তাহলে তিনি কার নাম নেবেন? এমন প্রশ্নের উত্তরে বন্ধুর মেয়ে এই কথা জানিয়েছেন।

এক টিভি অনুষ্ঠানে নিজের মনের কথা জানিয়েছেন অনন্যা সালমানকে নিয়ে আরও জানান, সালমান খানকেই পছন্দ তার। অর্থাৎ সালমানকেই দেখতে চান স্বামী হিসেবে। ভালোবাসার মানুষ হিসেবেও তাকে চান তিনি।

এদিকে একই সাক্ষাৎকারে নায়িকা ভূমি জানান, অক্ষয় কুমারকে স্বামী হিসেবে দেখতে চান এবং হৃত্বিককে দেখতে চান অতিরিক্ত প্রেমিক হিসেবে।

অন্যদিকে মধুবালাকে স্ত্রীর ভূমিকায় দেখতে চান কার্তিক আরিয়ান। জিনাত আমানকে দেখতে চান অতিরিক্ত প্রেমিকার ভূমিকায়।

প্রসঙ্গত, অনন্যা পাণ্ডে মূলত চাঙ্কি পাণ্ডের মেয়ে। তিনি সালমান খানের বেশ ঘনিষ্ঠ বন্ধু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930