সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

১২০০ টাকায় শাড়ি কিনলে পেঁয়াজ ফ্রি!

এক্সক্লুসিভ ডেস্ক :

বাংলাদেশের মত ভারতেও লাগামহীন পেঁয়াজের বাজার। পেঁয়াজ কিনতে বিপাকে পড়ছেন দেশটির বাসিন্দারা। ভারতের বেশিরভাগ রাজ্যেই পেঁয়াজের জন্য চলছে হাহাকার। দেশটিতে প্রায় ২০০ থেকে ২৫০ রুপিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ কারণে ভিন্নরকম পদক্ষেপ নিয়েছে ভারতের মহারাষ্ট্রের একটি ফ্যাশন হাউস।

নিজেদের ব্যবসা বাড়াতে শাড়ির সঙ্গে পেঁয়াজ ফ্রি দিচ্ছেন বিক্রেতারা। ক্রেতাদের আনাগোনা বাড়াতে এমন অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। অবশ্য এ কারণে বেড়ে গেছে তাদের বিক্রিও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের থানে জেলায় শীতল হ্যান্ডলুমস নামে একটি শোরুমে চলছে এই অফার। সেখানে মাত্র এক হাজার রুপিতে (বাংলাদেশি ১২০০ টাকা) শাড়ি কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দেয়া হচ্ছে।

শীতল হ্যান্ডলুমসের এক কর্মকর্তা বলেন, মহারাষ্ট্রে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ রুপি কেজিতে। এ কারণে আমরা ১২০০ টাকার একটি শাড়ি কিনলে এক কেজি পেঁয়াজ ফ্রি দিচ্ছি। এই সুযোগ পেয়ে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে বলেও জানান ওই কর্মী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031