বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নোয়াখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর চৌমুহনী-ফেনী মহাসড়কের পপুলার জুট মিলের সামনে থেকে অজ্ঞাত এক যুকের লাশ (৪০) উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর স্থানীয় মসজিদের মুসল্লিরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তবে কীভাবে এ ব্যক্তির মৃত্যু হয়েছে তা কেউ সঠিকভাবে বলতে পারেনি। তাকে কেউ কখনো এ এলাকায় দেখেনি বলে স্থানীয়রা জানায়।

সেনবাগ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী জানান, লাশটি দুই থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় উদ্ধার প্রক্রিয়ায় একটু বিলম্ব হয়েছে। আর ঘটনাস্থল মহাসড়কের পাশে হওয়ায় আইনগতভাবে বিষয়টি হাইওয়ে পুলিশ দেখার কথা।  তবে এখনো পর্যন্ত লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০