বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ে ছাড়াই মা হতে পারছেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী ‘কুইন’খ্যাত কঙ্গনা রানাওয়াত। এবার বিয়ে ছাড়াই নতুন খবর দিলেন তিনি। বললেন, শিগগির মা হতে পারছেন কঙ্গনা। তবে সকলেই জানেন, কঙ্গনা এখনো বিয়েই করেননি। তাহলে তিনি মা হচ্ছেন কী করে?

ঘটনা হলো, কঙ্গনার প্রত্যেকটি চরিত্রেই থাকে নতুন নতুন চমক। তিনি সামনে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কঙ্গনার অভিনীত নতুন ছবি ‘পাঙ্গা’। এতে তাকে দেখা যাবে মায়ের চরিত্রে।

ছবিটির পরিচালক অশ্বিনী আইয়ার ত্রিপাঠী। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার। সাদামাটা শাড়ি- সোয়েটার, একমুখ মন খুশি করা হাসিতে কঙ্গনা যেন আমাদের ভীষণ চেনা, মায়ের প্রতিরূপ!

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, যে স্বপ্ন দেখে, সে পাঙ্গাও নেয়। জয়ার গল্প আমাদের সবার থেকে আলাদা।

‘পাঙ্গা’র ট্রেলার মুক্তি পাবে ২৩ ডিসেম্বর। আর ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৪ জানুয়ারি। এতে কঙ্গনা ছাড়া আরও অভিনয় করছেন নীনা গুপ্তা, রিচা চাড্ডা, জ্যাসি গিল, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১