বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

অভিনয় ছেড়ে নায়িকা হলেন পুলিশ!

বিনোদন ডেস্ক :

অভিনয় ছেড়ে পুলিশ হয়েছেন চিত্রনায়িকা কেয়া। এর চার বছর আগে নায়িকা চরিত্রে সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভাবছেন কেমনে পুলিশ হলেন? আসলেই ‘ইয়েস ম্যাডাম’ নামক একটি চলচ্চিত্রে তাকে এই ভূমিকায় দেখা যাবে।

এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শিপন মিত্র। সিনেমায় অভিনয় প্রসঙ্গে কেয়া বলেন, আসলে দীর্ঘ চারবছর পর অভিনয়ে ফিরলাম। সবশেষ ‘ব্ল্যাকমানি’ সিনেমায় অভিনয় করেছিলাম। ভালোই লাগছে নতুন এ কাজটি করে। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আমাকে।

‘ইয়েস ম্যাডাম’ সম্পর্কে চিত্রনায়ক শিপন মিত্র বলেন, রাজধানীর হাতিরঝিলে প্রিয়াংকা শুটিং হাউজে এর কাজ শুরু হয়েছে। তীব্র শীতের মধ্যে কেয়ার সঙ্গে শুটিং করছি। ছবিটির গল্প দারুণ। সিকোয়েন্সের পাশাপাশি অ্যাকশন দৃশ্যেরও কাজ চলছে।

জানা গেছে, ‘ইয়েস ম্যাডাম’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। আর ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।

নির্মাতা বলেন, প্রিয়াংকা শুটিং হাউজের পর ৩০০ ফিটের আসিয়ান সিটিতে শুটিং করার পরিকল্পনা রয়েছে। এরপর ডিপজল ভাইয়ের বাড়িতে টানা শুটিং চলবে। সমাজে মাদক ও নানা অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করা নিয়ে এই সিনেমার প্রেক্ষাপট।

ছবিটিতে কেয়া-শিপন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, আমিন খান, রেসি, আমান রেজা, রেবেকাসহ অনেকে। এটি প্রযোজনা করছে টুঙ্গিপাড়া চলচ্চিত্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১