বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জালে উঠে এলো ৬ লাখ টাকার মাছ

অর্থ বাণিজ্য ডেস্ক :

যদি কপালে থাকে তাহলে আর কে আটকায়। আল্লাহ যদি চায় কোনো কিছুই অসম্ভব না। আর একেই বেল ভাগ্য সুন্দরবনে মাছ ধরেত গিয়ে এক জালেই ভাগ্য খুলেছে জেলে মঞ্জু গাজীর।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে মঞ্জু গাজীর একটি জালে একসঙ্গে উঠে এসেছে ১২১টি মেইদ মাছ, যা ৫ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন। এক সঙ্গে মূল্যবান এত মাছ ধরা পড়াকে বিস্ময়কর বলছেন অন্য জেলেরা।

মঞ্জু গাজী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের ইমান আলী গাজীর ছেলে।

মঞ্জু জানান, বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে যান তিনি। সুন্দরবনের নদীতে মাছ ধরতে দুটি ফাঁস জাল ফেলেন তিনি। এর মধ্যে একটিতে ১২১টি মূল্যবান মেইদ মাছ ধরা পড়ে।

‘অন্য জালে প্রচুর মেইদ মাছ আটকা পড়লেও সেটি সেই জালটি পাইনি। ধারণা করছি, বেশি মাছ একত্রে বাঁধার কারণে জালটি টেনে নিয়ে গেছে মাছেরা।’যোগ করেন মঞ্জু।

রোববার সন্ধ্যায় হরিনগর বাজারে ৫ লাখ ৭০ হাজার টাকায় মাছগুলো কিনে নেন এক ক্রেতা।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, সুন্দরবনের চুনকুড়ি নদীতে বর্তমানে মূল্যবান মেইদ মাছ ধরা পড়ছে। প্রতিদিনই জেলেরা ২-৩ লাখ টাকার মাছ এক সঙ্গে বিক্রি করছে। অনেককে আবার মাছ ধরতে গিয়ে খালি হাতেও ফিরতে হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১