বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মিথিলাকে তিন কোটি টাকার গাড়ি উপহার দিলেন সৃজিত?

বিনোদন ডেস্ক :

টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি ও ঢাকার রাফিয়াথ রশিদ মিথিলার বিয়ে হয়েছে গেল ৬ ডিসেম্বর। এরপর তারা মধুচন্দ্রিমা পার করেছেন সুইজারল্যান্ডে। সব কিছুতে ছিলেন আলোচনায়। দেশে ফিরে শ্বশুরবাড়িতে গরুর মাংস খেয়েও কম আলোচিত হননি সৃজিত। এবার নতুন আলোচনা শোনা গেল। স্ত্রী মিথিলাকে নাকি তিন কোটি টাকার দামী রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন তিনি! বিষয়টি একটি ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে।

তবে সৃজিত এ বিষয়ে কিছু জানেন না। অবাক হয়ে ভিডিওটি তিনি শেয়ার করেছেন। লিখেছেন, আমার জীবনের সবচেয়ে এক্সপেনসিভ গুজব। মিথিলাকে অত দামী গাড়ি দেননি তিনি। যাচাই না করেই সেই চ্যানেলটি এমন তথ্য প্রকাশ করায় অবাক সৃজিত। ক্যাপশনে তার ব্যবহৃত ইমোজিগুলো যেন সে কথাই জানান দিচ্ছে।

সেলিব্রিটি হওয়ার কারণে মিথিলার সঙ্গে বিয়ে নিয়েও অনেক উড়ো খবরের ঝামেলা পোহাতে হয়েছিল সৃজিতকে। বিয়ে হওয়ার আগেই কেউ বলছিলেন তাদের রেজিস্ট্রি হয়েছে। কেউ বলছিলেন ‘বিশেষ কারণেই’ নাকি তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ওই জুটি। তবে শীতের শুরুতে দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু বন্ধু নিয়ে বিয়ের কাজ শেষ করেছেন তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১