সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেপ্তার

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ ব্যাংক বরিশালের ডিজিএম সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ৪৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ থেকে তাকে গ্রেপ্তারের পর রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সাইদুল ইসলাম নগরীর কলেজ রোডের আজহার উদ্দিনের ছেলে।

কোতোয়ালি মডেল থানার এএসআই বিধান বলেন, সাইদুল ও তার স্ত্রী ইসরাত জাহান নথুল্লাবাদে নিজেদের ১৬ শতাংশ জমি বিক্রির জন্য অ্যাডভোকেট এম.এ জলিলের সঙ্গে ৮০ লাখ টাকায় বায়না চুক্তি করেন। এমনকি কয়েক দফায় অ্যাডভোকেট জলিলের কাছ থেকে ৪৫ লাখ ৫০ হাজার টাকাও নেন। কিন্তু গোপনে বেশি দামে অন্য একজনের কাছে জমিটি বিক্রি করে দেন। পরে অ্যাডভোকেট জলিল টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করেন।

এএসআই বিধান আরো বলেন, এ ঘটনায় আগস্ট মাসে তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন অ্যাডভোকেট জলিল। ওই মামলায় সাইদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930