সর্বশেষ:

তসলিমার ফেসবুক ওয়ালে আজহারীর ভিডিও!

আকাশবার্তা ডেস্ক :

জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজের একটি ভিডিও শেয়ার করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

ভিডিওতে দেখা গেছে, আজহারী ওই ওয়াজে তসলিমাকে নিয়ে কড়া সমালোচনা করছেন।

ওয়াজে আজহারী বলেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। উনি বলে, নারীদের কোনো দেশ নেই। এর আগেও তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত এই দেশে থাকতে পারে নাই। ওরে যখন ভারতে লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া হয়েছিল।’

ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।

এদিকে ওয়াজটি গেলো বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে।

পরে আজহারীর ওয়াজটি শেয়ার করে তসলিমা নাসরিন বলেন, আমি নাকি রাতের অন্ধকারে ‘বোরকা’ পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরকার ভেতরের মানুষকে দেখে কীভাবে? যাইহোক, আমি কিন্তু কোনোদিন বোরকা পরিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930