সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বৃহস্পতিবার ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

আকাশবার্তা ডেস্ক :

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় নতুন গ্যাস পাইপের সঙ্গে বিদ্যমান পাইপের সংযোগ স্থাপন কাজের জন্য বৃহস্পতিবার নারায়ণগঞ্জ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাসের পরিচালক (অপারেশন) রানা আকবর হায়দারী বলেন, ওই এলাকার প্রায় সব গ্রাহকই ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত।

নতুন লাইন বসানোর পাশাপাশি কিছু লিকেজ লাইনও মেরামত করা হয়েছে আর বৃহস্পতিবার সব লাইনের ‘টাই ইন’ (সংযোগ স্থাপন) কাজ হবে বলে জানান তিনি।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে যুক্ত ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের উভয় পাশের এলাকার শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্রাহকরা ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস পাবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930