সর্বশেষ:

বুবলীর বয়স ৩১, তবুও একা!

বিনোদন ডেস্ক :

ঢাকায় সিনেমার জনপ্রিয় শবনম বুবলি। ক্যারিয়ারে ১২ টি চলচ্চিত্রে নিজের নাম লেখিয়েছেন তিনি। এর মধ্যে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত নয়টি চলচ্চিত্র। ‘বসগিরি’ ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ ইত্যাদি ছবিতে নায়িকা হয়েছেন বুবলী।

এদিকে নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে আরো তিনটি সিনেমা। তার মধ্যে সর্বশেষ বুবলী নাম লেখিয়েছেন ‘ক্যাসিনো’ নামের একটি ছবিতে। যেখানে তার নায়ক নিরব। এই ছবিতেই প্রথম শাকিব ছাড়া অভিনয় করছেন তিনি।

বুবলীর বয়স এখন ৩২। তবে এখনো সিঙ্গেল আছেন এ নায়িকা। মাঝে কখনো শাকিব খান আবার কখনো বাইরের কারো সঙ্গে প্রেম করছেন বলেও শোনা গেছে। তবে বুবলীর সঙ্গে যার নামই শোনা গেছে পরবর্তীতে সবই গুজব বলে প্রমাণিত হয়েছে।

বুবলীর কাছে জানতে চাওয়া হয়, কেন আজও একা আপনি? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, এই মুহূর্তে প্রেম বা কাউকে নিয়ে ব্যস্ত থাকার সময় নেই। তবে কাজ নিয়েই নতুন বছরটি কাটাতে চাই।

আর বিয়ে নিয়ে একদমই এখন চিন্তা নেই। আর যখনই বিয়ে করবো, তখন সবাইকে জানিয়েই করবো। আসলে মা-বাবা, ভাইবোন নিয়েই আমার পরিবার। তাদের নিয়ে আর কাজ নিয়ে কাটাতে চাই।

এদিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বুবলি বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ভালোবাসায় আমি সামনে এগোতে পারছি। কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে তারাই আমার অক্সিজেন তারাই আমার সব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930