সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রাতবেদক :

লক্ষ্মীপুরের মজুপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেনকে (৩৩) আটক করেছে র‌্যাব-১১। বুধবার বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে মঙ্গলবার রাতে মজুপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক মো. কামাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি গ্রামের মো. আমির হোসেনের পুত্র।

র‌্যাব জানায়, মো. কামাল হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় কিরণ মঞ্জিলে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং ওখানে থেকে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা মজুপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কামাল হোসেনকে আটক করেন।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (এএসপি) মো. আবু ছালেহ জানিয়েছেন আটককৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930