বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সাংবাদিক অনুমতি দিলে বাচ্চা নেবেন দীপিকা!

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী দীপিকা। বিয়ে করেছেন প্রায় এক বছরের বেশি সময়। এখনো মা হননি তিনি। তবে সম্প্রতি এক সাংবাদিক বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞেস করেন, তিনি গর্ভবতী কিনা? এরপর বাঁধে বিপত্তি।

দীপিকা ওইসময় সাংবাদিককে শান্তভাবে জিজ্ঞেস করেন, আমাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে? সন্তান নেয়ার পরিকল্পনা করলে আপনাকে জিজ্ঞেস করে নিবো। অর্থাৎ সাংবাদিক অনুমতি দিলেই সন্তান নেয়ার পরিকল্পনা করবেন দীপিকা।

সম্প্রতি ‘ছপাক’ ছবির প্রচারণায় গিয়ে এমন বিব্রতকর প্রশ্নের মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দীপিকা-রণবীর এর বিয়ে হয়েছে ২০১৮ সালে। তখন থেকেই নানা সময়ে দীপিকার গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন শোনা গেছে। বিভিন্ন সময়ে কিছু ছবিও ভাইরাল হয়েছে যেগুলো দেখে ভক্তদের মনে হয়েছে দীপিকা মা হতে চলেছেন। তবে সেসব গুঞ্জন এর কোনো ভিত্তি নেই বলে জানান দীপিকা।

‘ছপাক’ ছবিটি অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ছবিতে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। দীপিকার বিপরীতে দেখা যাবে বিক্রান্ত মাসেইকে। ছবিটি আগামী ১০ জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১