সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মাদ্রাসাছাত্রীকে নির্জন বাড়িতে নেন তিনজন, অতঃপর

আকাশবার্তা ডেস্ক :

ময়মনসিংহের মুক্তাগাছায় এক মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বোরকা কিনে বাড়ি ফেরার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।

এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে (বুধবার রাতে) দুজনকে আটক করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোরকা কিনতে মুক্তাগাছায় গেলে তিন যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী জানায়, মঙ্গলবার বিকেলে সে বোরকা কিনতে মুক্তাগাছায় যায়। বোরকা কেনার পর বাড়িতে ফেরার জন্য সিএনজি খোঁজার সময় পূর্বপরিচিত ওবাইদুলের সঙ্গে তার দেখা হয়। ওবায়দুলও একই এলাকায় যাওয়ার কথা বললে ওই কিশোরী তার সঙ্গে সিএনজিতে ওঠে।

ভুক্তভোগী কিশোরী আরও জানায়, ওই সময় সিএনজিতে কালো বোরকা পরা আরও একজন ছিল। সিএনজি ভিন্নপথে চলতে শুরু করলে সে চিৎকার শুরু করে। এ সময় বোরকা খুলে এক যুবক তার মাথায় পিস্তল ধরে বলেন, চিৎকার করলে মেরে ফেলবো। এরপর তাকে বোররচর ইউনিয়নে নির্জন এক বাড়িতে নিয়ে যান তারা।

সেখানে শাকিল, ওবাইদুল, নাঈম তাকে দলবেঁধে ধর্ষণ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন বুধবার সকালে ওই তিনজন ছাত্রীকে একটি গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেন।

ভুক্তভোগী ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানালে তারা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930