সর্বশেষ:

কমলনগরে পরিবেশবাদী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের কমলনগরে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার চরলরেঞ্চ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কমলনগর সবুজ বাংলাদেশ এর সদস্যরা নিজস্ব উদ্যোগে ৫০ জন শীতার্তকে শীতবস্ত্র তুলে দেন। সবুজ বাংলাদেশ কমলনগর উপজেলার সহ-সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন য্বু উন্নয়ন অধিদপ্তর লক্ষ্মীপুর এর উপ-পরিচালক মোঃ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহীন আলম। হাজিরহাট উপকূল কলেজ এর সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, জেলা কৃষি মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সহ-কৃষি সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930