সর্বশেষ:

প্রেমিক আসবে শুনে তরুণীর কাণ্ড

এক্সক্লুৃসিভ ডেস্ক :

অসুস্থ তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে আসছে তার প্রেমিক। এ সংবাদ শুনে তরুণী যে কাণ্ড ঘটিয়েছেন তা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

লুসিস ফিলিপাইন্স জানায়, প্রেমিক তাকে দেখতে আসবেন এটা ওই জানার পর ওয়াংমেই নামের ওই তরুণী মেকআপ করা শুরু করেন।

পরে সাজসজ্জার ছবি ফেসবুকে পোস্টও করেছেন।

ছবিতে দেখা গেছে, ওয়াংমেই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মুখে বেজ মেকআপ লাগিয়েছেন। আইব্রো, ব্লাশার, আইশ্যাডো, আইলাইনারও ব্যবহার করেছেন। নেইল পলিশ করেছেন। কানে মুক্তার দুলও পরেছেন।

ফেসবুকে পোস্ট করা ছবির সঙ্গে ওয়াংমেই লিখেছেন, আমার প্রেমিক আমাকে দেখতে আসছে!

ভিয়েতনামের ওই তরুণীর এমন কাণ্ডে নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হলেও কেউ কেউ তার পক্ষেও কথা বলেছেন।

তাদের মতে, রুগ্ন চেহারা দেখে প্রেমিক হয়তো দুশ্চিন্তায় পড়তেন। তাই এমনটা করেছেন ওয়াংমেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930