সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

কুকুরের দুধ খেয়ে বড় হচ্ছে বিড়ালের বাচ্চা!

এক্সক্লুসিভ ডেস্ক :

মা বিড়াল দুইটি ছানা প্রসব করার পর মৃত্যু হয়। এরপর দুধপানের অভাবে একটি ছানা মারা যায়, বেঁচে থাকে আরেকটি ছানা। কিন্তু প্রকৃতির খেয়ালে ছুটে আসে একটি কুকুর। শুরু করে বিড়াল ছানাটিকে মাতৃস্নেহ ও দুধ খাওয়ানো। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে মা হারা বিড়ালটি। এমনি এক বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে নওয়াব আলীর বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, মা হারা একটি বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়াল ছানাটিও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

এ বিষয়ে বড় জামালপুর গ্রামের মাসুদ রানা নামে এক যুবক বলেন, ‘মমতাময়ী এই কুকুরটা অনেক দিন যাবৎ এভাবেই বিড়াল ছানাটাকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে বিড়ালটি। এটি একটি অবাক হওয়ার বিষয়।’

জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘কুকুর-বিড়ালের এই বিষয়টি বিরল এক ঘটনা। এদের মধ্যে জন্ম হয়েছে চরম ভালোবাসা। এ থেকেও শিক্ষণীয় অনেক কিছু রয়েছে বলে জানান তিনি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031