সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পপি চাইলেই ‘স্বামী’ হবেন হিরো আলম!

বিনোদন ডেস্ক :

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। তাকে বিয়ে করার ইচ্ছা অনেকের। ঠিক একই ইচ্ছা হয়েছে হিরো আলমেরও।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় সম্প্রতি একটি শো-য়ে এসে এমনটা জানালেন হিরো আলম নিজেই। বললেন, পপি চাইলেই তার স্বামী হবেন তিনি।

শো-য়ে জয় তাকে প্রশ্ন করেন, এরকম কোনো নায়িকার নাম আপনি বলতে পারবেন যিনি আপনাকে বিয়ের প্রস্তাব দিলে আপনি রাজি হয়ে যাবেন?

উত্তরে হিরো আলম বলেন, পপি চাইলেই তিনি করবেন। হিরো আরও বলেন, পপি সবসময় গণমাধ্যমে বলেন বিয়ে করবো, বিয়ে করবো। এখনো বিয়ে করছেন না। এরকম আরও অনেক নায়িকা আছেন যারা হয়তো বিয়ে করার জন্য রাজি হবেন। কলকাতা থেকেও আমাকে অনেকেই প্রস্তাব দেয়।

এসময় হিরো অবিবাহিত নায়িকাদের জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, অনেক নায়িকা আছেন, তাদের কষ্ট দেখে আমার দুঃখ হয়। বয়স তো পার হয়ে যাচ্ছে। ওদের দুঃখ দূর করতে একটা আধটা বিয়ে করতেই পারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930