বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ের আসরে কনের গোপন ভিডিও ফাঁস করলেন বর!

লাইফস্টাইল ডেস্ক :

চীনে বিয়ের আসরে কনের ‘বিয়ে বহির্ভূত সম্পর্কের ভিডিও ফাঁস করে দিলেন বর। সবার সামনে চালিয়ে দিলেন পরপুরুষের সঙ্গে গোপনে ধারণ করা ভিডিও। এ দৃশ্য চীনের সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে আমন্ত্রিত অতিথিরা জমায়েত হয়েছেন। সবার মাঝখান দিয়ে হেঁটে স্টেজের ওপর উঠছেন বর এবং কনে। পেছনে বাজছে মিউজিক। একটু পরই স্টেজের ঠিক পেছনের দেয়ালে প্রজেক্টরে একটি ভিডিও চলতে শুরু করে।

আর ভিডিও শুরুর আগে ঘোষণা দেয়া হয়, বর কনের প্রেমের কাহিনী তুলে ধরা হচ্ছে। কিন্তু যা ফুটে উঠল পর্দায়, তাতে বিয়ে ভাঙার জোগাড়। কনের সঙ্গে বরের ভগ্নিপতির যৌনতার একটি ভিডিও চলতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে স্টেজে দাঁড়িয়ে ঝগড়া শুরু হয়ে যায় নতুন বর-কনের। এসময় বর কনেকে ধাক্কা দেন আর পাল্টা কনে তার দিকে হাতের ফুলের তোড়া ছুঁড়ে দেন।

এদিকে চীনের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এসময় নাকি বর কনেকে বলেন, তুমি কি ভেবেছিলে আমি এ সম্পর্কের বিষয়ে আগে জানতাম না। অনেকেই বর, কনেকে ক্যামেরাবন্দি করতে মোবাইল অন করেন। সেই ক্যামেরাতেই ধরা পড়ে পুরো দৃশ্য। পরে যা ভাইরাল হয়ে যায় চীনের সোশ্যাল মিডিয়া উইবোতে।

উইবোতে ওই ব্যক্তি পরে বেশ কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, এই ভিডিও তিনি নজরদারি ক্যামেরার রেকর্ডিং থেকে পেয়েছেন। তিনি ভাবতেও পারেননি এমন কিছু সামনে চলে আসবে। বিয়েবাড়ির আয়োজন যেখানে হয়েছিল, সেই ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো দেখছিলেন তিনি। হঠাৎ দেখতে পান তার হবু স্ত্রী ও (বরের) ভগ্নিপতি যৌনতায় লিপ্ত।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যম ‘এশিয়া ওয়ানা’ জানিয়েছে, বিয়ের আগেই হবু বরের নির্যাতনের শিকার হতেন ওই কনে। তাই তার (বর) বোনের স্বামীর সঙ্গে সময় কাটাতেন তিনি। সেখান থেকে ধীরে ধীরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।

এই ভিডিও প্রকাশিত হওয়ার পর কনের বাড়ির লোকজন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় থেকে সরিয়ে নিতে বলেন ওই ব্যক্তিকে। না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকিও দেন তারা।

ভিডিও :

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১