সর্বশেষ:

ভুয়া ওয়ারেন্ট খুঁজতে সিআইডির কমিটি গঠন

আইন আদালত ডেস্ক :

ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু হয় এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে চার কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সিআইডি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে কমিটি গঠন সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করা হয়।

এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ১৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

সিনিয়র পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন মিঞার নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-অতিরিক্ত এস এস পি ফারুক আহমেদ, সিআইডির সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল হক ও পুলিশ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান।

অ্যাডিশনাল ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রতিবেদনটি দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে গেলো ডিসেম্বর ভুয়া ওয়ারেন্ট কোথায় থেকে ইস্যু হয় এবং কারা ইস্যু করে তা খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, সারাদেশে ভুয়া ওয়ারেন্ট নিয়ে ভয়ঙ্কর ফাঁদ পেতেছে শক্তিশালী একটি প্রতারক চক্র। আর এ ফাঁদে পড়ে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফাঁদে আটকে পড়া অনেককেই পুলিশি গ্রেপ্তারির শিকার হতে হচ্ছে। অনেককে কারাগারে বন্দীজীবন কাটাতে হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930