বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সিম্পল জীবনযাপন করছেন মেগান, ঘুরছেন পার্কে পার্কে!

বিনোদন ডেস্ক :

প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। সম্প্রতি ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে পার্কে পার্কে ঘুরছেন তিনি। এরই মধ্যে রাজ পরিবারের দায়িত্ব ছাড়ার পর কানাডায় স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন মেগান। সোমবার (২০ জানুয়ারি) লেগিংস ও প্লেড বুট পড়ে ছেলে আর্চিকে সঙ্গে নিয়ে ভিক্টোরিয়ার একটি পার্কে হাঁটতে বের হন তিনি।

কিছুটা কুয়াশাচ্ছন্ন বাদলা আবহাওয়ার মধ্যেই ছেলে আর্চি ও দুটি পোষা কুকুর নিয়ে ভিক্টোরিয়ার হর্থ হিল পার্কে বেড়াতে যান সদ্য রাজকীয় দায়িত্ব ছেড়ে আসা ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। এ সময় তার পরনে ছিল ৯৮ ডলার মূল্যের লুলুলেমন ব্রান্ডের ‘অ্যালেঞ্জ’ লেগিংস, একটি ফর্ম-ফিটিং নেভি স্যুট এবং একটি বিয়ানি টুপি।

আর ছেলে আর্চিকে পড়ানো হয়েছিল ‘এইচ অ্যান্ড এম’ ব্র্যান্ডের ২৫ ডলার মূল্যের কটনের জামা। মেগানের পায়ে ছিল কানাডিয়ান ব্র্যান্ড কামিকের ১৬০ ডলার মূল্যের ‘সিয়েনা’ বুট যা তিনি প্রিন্স হ্যারিকে বিয়ে করার আগে প্রায়শই পরতেন।

২০১৬ সাল থেকেই এই প্লেড বুট পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে মেগানকে।

পছন্দের লেগিংস বা স্কিনি জিন্সের সঙ্গে এই বুট পরে যোগ ব্যায়ামে, স্যুটসের সেটে এবং কুকুরদের নিয়ে হাঁটতে যেতেন প্রাক্তন এই অভিনেত্রী। গতকাল আগের সেই পোশাকে বেশ হাস্যোজ্জ্বল লাগছিল মেগানকে।

এদিকে, সোমবার লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য-আফ্রিকা বিনিয়োগ সম্মেলনে যোগদান শেষে প্রিন্স হ্যারি কানাডার ভ্যানকুভারে যান। লন্ডনের সম্মেলনটি রাজপরিবারের প্রতিনিধি হিসেবে তার শেষ আনুষ্ঠানিক রাজকীয় দায়িত্ব বলে মনে করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১