বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা ববি!

বিনোদন ডেস্ক :

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মেহেদীতে পুরো হাত রাঙিয়েছেন ববি। যা দেখে এরই মধ্যে নতুন গুঞ্জন উঠেছে তাকে নিয়ে।

শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ববি! কারণ তার আগেই মেহেদী সন্ধ্যায় এমনভাবে হাত রাঙানো হয়। তাহলে কী সত্যি গাঁটছড়া বাঁধছেন নায়িকা?

উত্তরে দৈনিক আমার সংবাদকে ববি জানান, এটি তেমন কোন ছবিই নয়। বরং সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। যেটি ছিল মেহেদীর বিজ্ঞাপন।

ববি বলেন, সম্প্রতি ‘এলিট রাঙা মেহেদী’র একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছি। বি হ্যাপি এন্টারটেনমেন্টের ব্যানারে এটি নির্মাণ করেছেন রাকিব আহমেদ।

এর শুটিং ও গল্প প্রসঙ্গে ববি বলেন, বেশ বড় আয়োজনে বিজ্ঞাপনের শুটিং হয়েছে। কনসেপ্টও চমৎকার। সম্প্রতি ঢাকার অদূরে একটি রিসোর্টে এর শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মিত হচ্ছে ঈদকে টার্গেট করে। বিজ্ঞাপনটির গল্পে একটি বিয়ে বাড়ির দৃশ্য দেখানো হয়েছে। এতে আমার সঙ্গে প্রায় ৬০ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

সাকিব সনেটের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটির কোরিওগ্রাফিতে ছিলেন খালেদ মাহমুদ এবং জেমি মাহমুদ। এর জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা। আর মিউজিক করেছেন আবরাল সাহির।

এর আগে, এলিট মেহেদীর বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন পূর্ণিমা, মেহজাবীন, নুসরাত ফারিয়া, সারিকা। সেই তালিকায় এবার যোগ হলো ববির নামটি। আর ইতোমধ্যেই ববি অভিনয় করেছেন এনার্জি ড্রিংস, ওয়ালটন, ওয়ারিদ টেলিকমসহ একাধিক বিজ্ঞাপনে।

এদিকে পরিচালক জানিয়েছেন, ঈদের আগে দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেল ও অনলাইনে বিজ্ঞাপনটি প্রচারিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১