বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লম্বা ছেলে খুঁজছেন মৌসুমী হামিদ!

বিনোদন ডেস্ক :

মৌসুমি হামিদ। আগেই ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তবে সমস্যা এক জায়গায়, লম্বা ছেলে না পাওয়ায় গাঁটছড়া বাঁধতে পারছেন না এই অভিনেত্রী।

মৌসুমী বলেন, আমার উচ্চতা নিয়ে বহু সমস্যা তৈরি হয়েছে। ছেলে পছন্দ হলেও আমার উচ্চতার জন্য বিয়ে হয় না। এখন লম্বা ছেলে খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। যদি ৫ ফুট ১০ ইঞ্চির কাউকে পাওয়া যায় তাহলে বিয়ে করে ফেলবো।

এসময় মৌসুমী এও বলেন, তার এই উচ্চতায় অনেক সময় বিপাকে পড়েন নির্মাতারাও। অনেক সময় তারকা নির্ধারণে বেগ পেতে হয় তাদের। তিনি বলেন, লম্বা হওয়ার কারণে বিনোদনপাড়ায় অনেকেই আমাকে তালগাছ নামে ডাকে।

ক্যারিয়ারে এক দশকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। চরিত্রের প্রয়োজনে কখনো পতিতা, রাস্তার মেয়ে, ভিখারি, ধনীর দুলালি, খুনি, পুলিশ সাজতে হয়েছে তাকে।

এদিকে মৌসুমী সর্বশেষ অভিনয় করেছেন আলী সুজন পরিচালিত সেই ‘নীড়ভাঙা ঢেউ’ শিরোনামের একটি নাটকে। এতে তার বিপরীতে ছিলেন রওনক হাসান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১