সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সপরিবারে ওমরাহ পালনে মক্কায় ক্রিকেটার তাসকিন (ছবি)

স্পোর্টস ডেস্ক :

সম্প্রতি ওমরাহ পালনে পবিত্র মক্কায় গিয়েছেন ক্রিকেটার তাসকিন। পরিবার নিয়ে ওমরাহ পালন করতে যেখানে যান তিনি। তবে এখনো দেশেও ফেরেননি তাসকিন।

জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরবেন এই ক্রিকেটার।

এদিকে কয়েক দিনের মধ্যে পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট দল। সেদলে তাসকিনের থাকার বিষয়টিও এক প্রকার নিশ্চিত।

সূত্রটি বলছে, ১৬ সদস্যের ওই টেস্ট স্কোয়াডে পেসার তাসকিন আহমেদকে রেখেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষ্য, যেহেতু এক টেস্ট, তাই স্কোয়াড ১৪ বা ১৫ জনের করতে পারি। বেশি একটা পরিবর্তন করবো না।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-২০ খেলবে টাইগাররা। এই সিরিজ খেলে দেশে ফিরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে দল আবার যাবে পাকিস্তানে। ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে রাওয়ালপিণ্ডিতে।

এদিকে বাংলাদেশের পাকিস্তানে তৃতীয় দফার সফর এপ্রিলে। ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে দুই দেশ। তার পর একই শহরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটি টেস্ট ৫ এপ্রিল থেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930