শনিবার ১৩ই জুন, ২০২৬ ইং ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

মিয়ানমার থেকে এলো ১৪শ’ মেট্রিক টন পেঁয়াজ

অর্থ বাণিজ্য ডেস্ক :

বুধবার (২৯ জানুয়ারি) মিয়ানমার থেকে একদিনে ১২জন ব্যবসায়ীর কাছে ১৭টি ট্রলারে করে ১হাজার ৩৮৯দশমিক ৯৫৯ মেট্রিকটন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে খালাস করা হয়েছে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত বছরের ২৯সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এরপর ৩০ সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পেঁয়াজ আসে। এরপর থেকে বুধবার বিকাল পর্যন্ত মিয়ানমার থেকে ৭৫হাজার ১৬০দশমিক ৪৪৪টন পেঁয়াজ আমদানি করা হয়। আরও বেশি পেঁয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।

এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, এখন মিয়ানমার থেকে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছে ব্যবসায়ীরা। আমদানিকৃত পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১০৬টি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

উল্লেখ্য, চলতি জানুয়ারি মাসে ২৫ দফায় মিয়ানমার থেকে নৌপথে ১৪হাজার ৪৫২দশমিক ৯০২মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০