বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

নতুন ছবিতে তানহা মৌমাছি

বিনোদন ডেস্ক :

নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তানহা মৌমাছি। ছবির নাম ‘লাল বল’। ছবিটি পরিচালনা করবেন এনটিভি অনলাইনের বিনোদন সাংবাদিক মাজার বাবু।

এতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বুধবার (২৯ জানুয়ারি) চুক্তিবদ্ধ হলেন তানহা। নায়ক চরিত্রে কে থাকবেন তা খুব শীঘ্রই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে। ছবিটি সারগাম এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রের ব্যানার থেকে নির্মিত হবে।

এ প্রসঙ্গে মাজার বাবু বলেন, ‘খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু করব। গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। সিনেমায় তিনটি গান ব্যবহার করা হবে। গল্পের প্রয়োজনে আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব এই সিনেমায়। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে পুরো জাতীয় সংগীত ব্যবহার করা হবে। এছাড়াও সিনেমায় বিশেষ কিছু চমক রয়েছে। খুব শীঘ্রই মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব।’

নতুন ছবি প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, এটি ভালো গল্পের ছবি হবে বলে আশা রাখছি। বর্তমান যে ছবিগুলো হচ্ছে, তার চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটের ছবি এটি। আসলে ভালো একটি চিত্রনাট্য পেয়েছি। গল্প ভালো লেগেছে। যার কারণে এই ছবিতে কাজ করছি। কাজ শুরুর আগেই বলতে পারি, ভালো একটি চলচ্চিত্র হবে ‘লাল বল’।

উল্লেখ্য, পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সবশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গিয়েছে। এছাড়াও কাজ করছেন ইয়েস ম্যাডাম ও দখল নামের দুটি সিনেমায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১