বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভোটের আগে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

আবারও হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম । এক দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪০ টাকা। এছাড়াও বেড়েছে ভোজ্যতেল, ডাল, আদা, এলাচ দারচিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দামও।

কমতে থাকা পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় বিপাকে পড়েছেন বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন, সিটি নির্বাচনের কারণে ঢাকায় পণ্য সরবরাহ কমে যাওয়ায় এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।

এদিকে বিক্রেতারা বলছেন, সিটি নির্বাচন দাম বাড়ানোর একটি অজুহাত। কারণ, ভোটের আগের দিন শুধু পরিবহন বন্ধ থাকবে। অথচ ব্যবসায়ীরা পরিবহন বন্ধ থাকায় পণ্যের সরবরাহের ঘাটতিতে দাম বাড়ানোর কথা বলছেন, এটি একটি অজুহাত মাত্র।

সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকায়। এক দিন আগেও যেটি ৯০-১১০ টাকায় বিক্রি হয়। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ৭০-১২৫ টাকায়। এক দিন আগেও ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়।

বাসাবোর খুচরা পেঁয়াজ বিক্রেতা আলিম বলেন, সিটি নির্বাচনের কারণে পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কম, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। যা খুচরা বাজারেও প্রভাব ফেলেছে।

আরেকজন পেঁয়াজ বিক্রেতা কাসেম বলেন, সিটি নির্বাচনের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ি আসতে চাচ্ছে না, যার কারণে সরবরাহ কম, দামও বেশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১