মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ফারিয়ার খোলামেলা সেলফিতে উত্তাল ফেসবুক!

বিনোদন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি ভাইরাল হয়েছে তার একটি খোলামেলা ছবি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

এমনিতেই নানা কারণে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নুসরাত ফারিয়া। এবার ভক্ত-অনুরাগী ও সমালোচকদের কাছে নিজের খোলামেলা ছবি দিয়ে নজর কাড়লেন তিনি। এরই মধ্যে তার খোলামেলা সেলফিটি আলোড়ন সৃষ্টি করেছে।

শনিবার দুপুরে ফেসবুক পেজে একটি সেলফি শেয়ার করেন নুসরাত। ফেসবুক পেজে সেই ছবিটিতে ইতোমধ্যে লাইক পড়েছে ৫২ হাজারের বেশি। এছাড়া ফেসবুক ওয়ালে লাইক পড়েছে সাড়ে ৩ হাজারের বেশি। আর এই ছবিতে কমেন্টে পড়েছে অগণিত।

৭১ লাখেরও বেশি ফলোয়ারের পেজে প্রকাশ করা নতুন সেলফিতে দেখা গেছে, বিছানার পাশেই রয়েছেন তিনি। জিন্স প্যান্টের সঙ্গে খোলা পেটের টপস পরনে তার। এক হাত পকেটে নিয়ে আরেক হাতে ধরে আছেন মোবাইল। মেকাপহীন ঘরোয়া আমেজের ছবি একেবারে।

নুসরাতের ছবিটি দেখেই এতে হামলে পড়েন তার ফ্যান-ফলোয়ারেরা। অনেকে প্রশংসা করছেন নুসরাত ফারিয়ার ছবিতে তার লুকের। অনেকে আবার খোলামেলা পোশাকের জন্য বকেও দিচ্ছেন। কেউ কেউ রসিকতা করেছেন শনিবারের (১ ফেব্রুয়ারি) ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে।

এদিকে ‘পটাকা’র পর নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে সেই গানের প্রস্তুতি চলছে। শিগগির নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হবেন তিনি।

নুসরাত ফারিয়া এখন শুটিং করছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এছাড়া তিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শিহাব শাহীনের চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও’র কেন্দ্রীয় নায়িকা চরিত্রে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০