সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

‘বউয়ের ছিন্নভিন্ন মরদেহ সেলাই করে জোড়া লাগাই’

আকাশবার্তা ডেস্ক :

রোববার রাতে (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে হাতির আক্রমণে এক গহবধূর মৃত্যু হয়েছে। আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

নিহত গৃহবধূর স্বামী পল্লি চিকিৎসক অরুণ কান্তি দে গণমাধ্যমকে বলেন, আমার বউয়ের ছিন্নভিন্ন মৃতদেহ দেখে পাড়া-প্রতিবেশীরা ভয় পাবেন, তাই তার মৃতদেহ সেলাই করে জোড়া লাগাই। এ কষ্ট কাকে বোঝাব!

পরিবার সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে দুটি হাতি কেইপিজেডের পাহাড় থেকে নেমে উত্তর গুয়াপঞ্চক গ্রামে যায়। হাতি দুটি পাহাড় থেকে নেমেই ফসলের ক্ষেত ও গাছপালা নষ্ট করে। ওই সময় লোকজন ভয়ে দিগ্বিদিক ছুটতে থাকেন। এসময় ঘর থেকে ভয়ে বের হলে হাতির সামনে পড়েন দেবী রানী দে। তখন একটি হাতি তাকে শুঁড় দিয়ে তুলে আছড়ে মেরে ফেলে।

নিহত গৃহবধূর মেয়ে পিংকি দে ও ছেলে ঈশান দে বলেন, হাতি এলে আমরা ঘর থেকে ভয়ে বের হই। ওই সময় হাতির সামনে পড়েন মা। সঙ্গে সঙ্গে মাকে তুলে আছাড় মেরে পা দিয়ে চাপ দেয় হাতি। মা তখনই মারা যান।

স্থানীয় সূত্র জানায়, দেড় বছর ধরে কাছের দেয়াঙ পাহাড়ে অবস্থান নিয়েছে তিনটি হাতি। এগুলো প্রায়ই খাবারের খোঁজে লোকালয়ে নেমে আসে এবং ফসলের ক্ষেত নষ্ট করে। এসব হাতির আক্রমণে গত দেড় বছরে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার ছয়জন নিহত হয়েছেন।

এ ব্যাপারে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন, আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছি হাতির কাছে। গত দেড় বছরে ছয়জন মানুষ মারা গেল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, হাতির আক্রমণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি বন বিভাগসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930