সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ডাকাত সন্দেহে ১৪ ড্রেজার শ্রমিক আটক, অস্ত্র উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের মেঘনা নদীর লগ্গিমারা চরে ডাকাত সন্দেহে ১৪ ট্রলার ও ড্রেজার শ্রমিক আটক করেছে কোস্টগার্ড। এসময় দুইটি ট্রলার ও একটি ড্রেজারও জব্দ করা হয়। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে বিষয়টি জানানো হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এএসএম লুৎফর রহমান জানান, রাতে আমাদের অভিযানের সময় নদীতে ট্রলার দেখলে থামানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু ট্রলার না থামানোয় দুই রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। পরে তারা একটি বাল্কহেডে গিয়ে পালালে সেখানে থেকে তাদের আটক করা হয়। এসময় কিছু দেশীয় অস্ত্র, ১০ পিস ইয়াবা ও কিছু গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, যদিও আটককৃতরা বলেছেন তারা ট্রলার ও ড্রেজার শ্রমিক। দৈনিক হাজিরা ভিত্তিতে তারা ড্রেজারে কাজ করে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। 

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ও টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930