সর্বশেষ:

তিশাকে ইভটিজিং করে ইভটিজারের কপালে যা ঘটলো

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা। সম্প্রতি তাকে ইভটিজিংয়ের শিকার হতে হয়। আর এই ঘটনায় মাথা ন্যাড়া করে দেয়া হয় ইভটিজারকে।

তবে এসব ঘটনা ঘটেছে নাটকে, বাস্তবে নয়। আর ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সম্প্রতি এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের নাটক ‘দ্য আনট্রোল্ড লাভ স্টোরি’। প্রবীর রায় চৌধুরীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল। নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। আর এখানে এক বখাটে ছেলের চরিত্রে অভিনয় করেছেন শাওন খান অর্ক।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জানালেন, এটি একটি ভালোবাসার গল্প। এতে দেখা যাবে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিশা। এই সময় তাকে ফলো করে শিস বাজায় অর্ক। বিষয়টি লক্ষ্য করেন অপূর্ব। কিছুক্ষণ পরে একটি সেলুনে চুল কাটাতে ঢুকে অর্ক। চুপি চুপি সেখানে হাজির হন অপূর্ব।

অর্ক লক্ষ করে চুল কাটাতে এসে ন্যাড়া হয়ে গেছে সে। পেছন তাকিয়ে দেখে অপূর্ব দাঁড়িয়ে আছেন। ভয় পেয়ে যায় অর্ক। তারপর কী ঘটে? দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে ‘দ্য আনট্রোল্ড লাভ স্টোরি’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930