মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দিন-রাত লঞ্চে কাটাবেন সিয়াম-পরীমনি!

বিনোদন ডেস্ক :

নায়ক সিয়াম আহমেদ ও লাস্যময়ী নায়িকা পরীমনি। এই দুইজনই ‘বিশ্বসুন্দরী’ ছবিতে কিছুদিন আগে জুটি বেঁধেছিলেন। তবে সেই ছবি মুক্তির আগেই শোনা যাচ্ছে আরও একটি ছবিতে জুটি বাঁধবেন তারা।

আর এই কারণে প্রায় ২৫ দিন লঞ্চে দিন-রাত কাটাবেন সিয়াম-পরীমনি। তাদের নতুন ছবির নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

আবু রায়হান জুয়েল পরিচালিত এই সিনেমায় দ্বিতীয়বারের মোট জুটি বাঁধছেন সিয়াম-পরী।

জানা গেছে, আগামী ১৩ মার্চ সদরঘাট থেকে লঞ্চযাত্রার মধ্য দিয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। সুন্দরবন পৌঁছে এর যাত্রা শেষ হবে। মাঝে ২৫ দিন লঞ্চে বিরতিহীনভাবে শুটিং হবে বলে জানান ছবির পরিচালক।

পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার শুটিং ১৩ মার্চ শুরু হবে। লঞ্চে একটানা শুটিং করবো। থাকা, খাওয়া, ঘুমানো, শুটিং সবই হবে এই লঞ্চেই। এরপর ঢাকায় ফিরবো।

২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০