সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নাস্তিকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মেহজাবিন!

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবারের ভালোবাসা দিবসে প্রায় ২৩টি নাটকে অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি। প্রত্যেকটি নাটকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে।

তবে সেসবকে উড়িয়ে এবার নতুন কাজের শিরোনাম হলেন মেহজাবিন। একজন নাস্তিক ছেলের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। আর যার সঙ্গে প্রেম করছেন তার ধর্ম নিয়ে বিন্দু পরিমাণ ভীত নন মেহজাবিন।

গল্পের প্রয়োজনে মেহজাবিনকে এমনরূপে দেখা যাবে। সিএমভি’র ব্যানারে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘রেহনুমা’। এতেই মেহজাবিন নাস্তিক ছেলের প্রেমে পড়বেন।

নাটকটিতে মেহজাবিনের প্রেমিক হিসেবে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ‘রেহনুমা’ পরিচালনা ও লিখেছেন ভিকি জাহেদ।

তিনি জানান, আমার গল্পে আস্তিক মেয়ে মেহজাবিনের সাথে নাস্তিক ছেলে তৌসিফ মাহবুবের প্রেমের সম্পর্ক হয়। তাদের সম্পর্ক ও জটিলতা নিয়ে এগিয়ে যায় পুরো গল্প।

‘রেহনুমা’ নির্মাণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মানুষ কিছু কাজ করে শিল্প বিবেচনা করে, কিছু করে বাণিজ্যের ভাবনা থেকে। আর কিছু কাজ করে একান্তই নিজের জন্য। ‘রেহনুমা’ আমার তেমনই একটি কাজ, যেটিকে আমি হৃদয়ে ধারণ করছি অনেকদিন ধরে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, নাটকটি ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রকাশ করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930