সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিসমিল্লাহ গ্রুপের এমডি-চেয়ারম্যানকে ধরতে রেড এলার্ট

আইন আদালত ডেস্ক :

বিসমিল্লাহ গ্রুপের এমডি খাজা সোলেমান আনোয়ার চৌধুরী এবং চেয়ারম্যান নওরীন হাবিবসহ ৭ জনকে গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে রেড এলার্ট জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ আদেশ কার্যকর করার বিষয়ে আগামী ৫ এপ্রিল অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং রাপিড এ্যকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক আসামির জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান।

আর দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাস্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন‌উদ্দিন মানিক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930