সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক আসামি আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মান্দারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে ধৃত আসামিকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।

পুলিশ জানায়, ২০১৭ সালের ৬ মে দক্ষিণ মান্দারী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে মারামারির একপর্যায়ে আসামি আব্বাস উদ্দিন (৩০) তার দাদা সামসুদ্দিনকে পিটিয়ে হত্যা করে। একই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি আব্বাসের বাবা বেলাল হোসেনও দীর্ঘদিন যাবত কারাগারে রয়েছে। ঘটনার পরে নিহত সামছুদ্দিনের স্ত্রী ও ধৃত আসামি আব্বাস উদ্দিনের দাদী আইয়াতি বেগম বাদি হয়ে তার ছেলে বেলাল হোসেন ও নাতি আব্বাস উদ্দিনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে দীর্ঘদিন আব্বাস উদ্দিন পলাতক ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই আবু মুসার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দক্ষিণ মান্দারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসীম উদ্দীন জানান, দাদাকে হত্যার দায়ে নাতি আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930