সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আজ সন্ধ্যায় টয়ার বিয়ে

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। পুরোপুরি ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

টয়া যাকে বিয়ে করছেন তিনিও একজন মডেল। নাম শাওন। বছরের অধিবর্ষ (লিপ ইয়ার) স্মরণীয় করে রাখতেই ২৯ ফেব্রুয়ারি দিনটি বেছে নিয়েছেন টয়া-শাওন।

এর আগে, বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদী উৎসব হয়। এ সময় উপস্থিত ছিলেন সাফা কবির, সিয়ামের স্ত্রী অবন্তী, শাওনের বন্ধু, টয়ার বন্ধু ও পরিবারের সদস্যরা।

টয়া জানান, অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন তারা। ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব গাঢ় হয়। এরপর তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন।

চলতি বছর জানুয়ারিতে শাওনের জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে সবার সামনেই আনুষ্ঠানিকভাবে টয়াকে বিয়ের প্রস্তাব দেন শাওন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930