বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

হাসিনা হচ্ছেন নুসরাত, ফজিলাতুন্নেসা চরিত্রে তিশা, আইয়ূবের রুপে মিশা

বিনোদন ডেস্ক :

শ্যাম বেনেগালের পরিচালনায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা।

গত রোববার (১ মার্চ) এক গেজেটের মাধ্যমে সিনেমাটির অভিনেতা অভিনেত্রীদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

গেজেট সূত্রে জানা গেছে, বায়োপিকে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া।

জানা গেছে, বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকছেন অভিনেতা তৌকির আহমেদ। এছাড়া ফজলুর রহমান বাবু অভিনয় করছেন খন্দকার মোশতাকের চরিত্রে।

জানা গেছে, এ ছবিতে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। বঙ্গবন্ধু হচ্ছেন আরেফিন শুভ, মানিক মিয়া চরিত্রে তুষার খান, তাজউদ্দীন আহমদ হবেন নায়ক ফেরদৌস, খায়রুল আলম সবুজ বঙ্গবন্ধুর বাবা লুৎফর রহমান, একেএম ফজলুল হকের চরিত্রে দেখা যাবে শহীদুল আলম সাচ্চুকে, আবদুল হামীদ খান ভাসানী চরিত্রে অভিনয় করবেন রাইসুল ইসলাম আসাদ।

এ বিষয়ে মিশা সওদাগর বলেন, ‘আমি একটি চিঠি পেয়েছি। যেখানে আইয়ূব খানের চরিত্রের কথা উল্লেখ আছে। তবে ১৭ মার্চের আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই ছবিতে আরও অনেক গুণী শিল্পীদের অভিনয়ের কথা শুনেছি আমি। একে তো এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সিনেমা। তারসঙ্গে শ্যাম বেনেগালের মতো আন্তর্জাতিক মানের নির্মাতার পরিচালনায় এত এত গুণী মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ। এখানে কাজ করতে পারাটা অবশ্যই আনন্দের। দেখা যাক কী হয়।’

সিনেমায় গোপালগঞ্জের কলেজ পড়ুুয়া, বিভিন্ন খেলাধুলায় পারদর্শি, শরীর চর্চায় মনযোগী শেখ মুজিব চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও আরও তিনটি স্তরে ভাগ করে চলচ্চিত্রে তুলে ধরা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জীবনী। এসব চরিত্রে কলকাতার যীশু সেনগুপ্ত, বাংলাদেশের আহমেদ রুবেলকে দেখা যেতে পারে।

চমক হিসেবে হাজির হতে পারেন অমিতাভ বচ্চনও। কিছু সূত্র বলছে পরিণত বয়সের বঙ্গবন্ধুর চরিত্রে শ্যাম বেনেগালের পছন্দ অমিতাভকে। তবে ওই অভিনেতার শারীরিক অবস্থার নির্ভর করছে তার থাকা বা না থাকা।

আগামী ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন বঙ্গবন্ধু। শুরু হবে মুজিববর্ষ। সেদিন থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। মুজিববর্ষেই অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চের আগেই শেষ হবে বায়োপিকের নির্মাণকাজ। বাংলাদেশ ও ভারতে মুক্তি দেয়া হবে ৪০ কোটি টাকা বাজেটে নির্মিত ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এ সিনেমা।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১