সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

গরু-মুরগিতে করোনার ঝুঁকি!

আকাশবার্তা ডেস্ক :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র দেয়া পরামর্শ অনুযায়ী, করোনাভাইরাস থেকে বাঁচতে অসুস্থ কিংবা মৃত পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়াও পশু বা পাখির মাংস উচ্চ তাপমাত্রায় ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে।

বর্তমানে করোনাভাইরাস আতঙ্কে রয়েছে বিশ্ববাসী। দ্রুত এদেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।

করোনাভাইরাসে কমপক্ষে ২৫টি দেশ রেড অ্যালার্টে রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর এ কারণেই পশ্চিমবঙ্গে গত তিন সপ্তাহে মুরগির বিক্রি কমেছে ৪০ শতাংশ। এছাড়াও করোনা ভয়েই অনেকে গরুর মাংস খাওয়াও ছেড়ে দিয়েছেন।

তাহলে কি সত্যিই গরু বা মুরগির মাংসে করোনার ভয় রয়েছে?

ভারতীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গৌতম বরাটের মতে, করোনাভাইরাস মূলত নির্দিষ্ট কিছু চীনা বাদুড় ও সাপের মাংস থেকে ছড়াতে পারে। তবে কিছুতেই মুরগির মাংসে তা আসতে পারে না। মুরগির শরীরে এই ভাইরাস থাকা প্রায় অসম্ভব।

তবে মুরগির বিষয়টিতে লক্ষ্যপাত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও হু। সংস্থাটি বলছে, মাংস খাওয়ায় কোনো সমস্যা নেই। তবে অবশ্যই নিশ্চিত হতে হবে, যেই পশু বা পাখি খাওয়া হবে সেটি মৃত বা রুগ্ন কিনা। এতে ঝুঁকি অনেকটাই কমে যাবে।

তবে উচ্চমাত্রায় রান্না করলে যে কোনো খাবারে করোনা থাকলেও তা ধ্বংস হয়ে যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930