সর্বশেষ:
বিল গেটস।

মাইক্রোসফট ছেড়ে জনকল্যাণে বিল গেটস

প্রযুক্তি ডেস্ক :

মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের বিল গেটস। জনকল্যাণমূলক কাজে নিজেকে আরও বেশি নিয়োজিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ শনিবার বিশ্বের বিভিন্ন  সংবাদমাধ্যম এ খবর বের হয়েছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মেলিন্ডা-গেটস ফাউন্ডেশন গড়েছেন বিশ্বের এই শীর্ষ ধনী। সেই ফাউন্ডেশনের কাজে পূর্ণ সময় দিতে চান তিনি। এছাড়া আরও কিছু জনহিতকর কাজে যুক্ত হতে চান।

বিল গেটসের অনুপস্থিতিতে মাইক্রোসফট ও বার্কশয়ার হাথওয়ে ঠিকভাবে চলতে পারবে কিনা এমন প্রশ্নে গেটস জানান, আগের যেকোনো সময়ের তুলনায় প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদ এখন অনেক সক্ষম। আমার অনুপস্থিতিতে তারা সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবে।

তবে পদ ছাড়লেও মাইক্রোসফটের কাছাকাছিই থাকবেন বলে জানান তিনি। তিনি বলেন, মাইক্রোসফট আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কোম্পানির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলার উপদেষ্টা হিসেবে টেকনিক্যাল টিমের সঙ্গে কাজ করে যাবো।

২০০৮ সালে বিল গেটস মাইক্রোসফটের বোর্ডের চেয়ারম্যান পদ ছেড়ে দেন। তবে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার উপদেষ্টা হিসেবে কোম্পানির সাফল্য ধরে রাখতে কাজ করে আসছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930