মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘প্রয়োজনে চীনের মতো হাসপাতাল বানাতে প্রস্তুত সরকার’

আকাশবার্তা ডেস্ক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে। সম্মিলিতভাবে কীভাবে মোকাবিলা করা যায় সেই চেষ্টা চলছে। করোনা মোকাবিলায় প্রয়োজনে চীনের মতো দ্রুত হাসপাতাল বানাতে প্রস্তুত রয়েছে সরকার।

বুধবার (১৮মার্চ) সচিবালয়ে, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির মিটিং শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস চিকিৎসা কিংবা নিয়ন্ত্রণে যত টাকা প্রয়োজন হবে তা দিতে প্রস্তুত রয়েছে সরকার। প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাতেও অর্থায়ন করা হবে।
 
অর্থমন্ত্রী বলেন,কি করলে দেশকে ও জাতিকে মুক্ত রাখতে পারি সেলক্ষ্যে কাজ করছে সরকার। আমাদের অর্থের কোনো সমস্যা নেই। আমরা আর্থিকভাবে সক্ষম আছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি কোনো উদ্যোগ গ্রহণ করে বা সাহায্যের প্রয়োজন হয় আমাদের জানালে আমরা যথা সম্ভব সহায়তা করবো।  আমাদের এখন অভিজ্ঞতা রয়েছে। চায়না (চীন) যখন শুরু করেছিল তাদের অভিজ্ঞতা ছিল না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০