রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

করোনাভাইরাস : মক্কা-মদিনাতেও নামাজ স্থগিত

ইসলাম ডেস্ক :

বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে এবার পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত করেছে সৌদি আরব। এর আগে সারাদেশে সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণার দেয় সৌদি আরব সরকার।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার অংশ হিসেবে মক্কা ও মদিনার মসজিদ দুটিতে নামাজ, বিশেষ করে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ মার্চ) সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র টুইটার বার্তায় বলেছেন, ‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।’

গতকাল পর্যন্ত সৌদি আরবে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে  ১০ হাজার ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। এতে মৃতের সংখ্যায় ইতালি ভাইরাসটির শনাক্তস্থল চীনকে ছাড়িয়ে গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১